![]() |
| Donate Blood & Save a life |
Blood Donor of Manikganj এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা। আমি মনিকগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রামে বসবাস করি ছাত্রাবস্থায় বাধঁনের সাথে কাজ করেছি তখন অনেক কে রক্ত দিয়েছি। বছর খানেক আগে আমার এক নিকট আত্মিয়া মোটর সাইকেল দূর্ঘটনায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয় এবং তার মাত্র ২ ব্যাগ রক্ত প্রয়োজন হয় কিন্তু আমি/আমারা কেউ ১ ব্যাগ রক্তও ব্যাবস্থা করতে পারিনি শুধুমাত্র হাসপাতালটি উপজেলা সদর হাসপাতাল হওয়াতে। পরিচিত যাকেই ফোন দেই সেই বলে আমি ত ঢাকায়, চট্টগ্রাম, গাজীপুর,ফরিদপুর, টাংগাইল। আর তখনি মনে মনে ভাবলাম যে যদি মানিকগঞ্জের প্রতিটি উপজেলায় Blood Donor এর কোন সংগঠন থাকত তাহলে হয়ত আজ আমাকে এক কষ্ট করতে হতো না। আর তখনি সিদ্ধান্ত নিলাম Blood Donor of Manikganj নিয়ে কাজ করার। তারপর থেকেই কাজ করে যাচ্ছি এর সাথে। আমি চাই মানিকগঞ্জের প্রতিটি উপজেলার স্থায়ী বাসিন্দা যারা সেচ্ছায় মানব সেবায় কাজ করতে চান, তারা যার যার উপজেলায় এমন একটি সংগঠন গড়ুণ যার মাধ্যমে আপনাদের উপজেলার মানুষদের ১ ব্যাগ রক্তের জন্য হাহাকার করতে না হয়। ১ ব্যাগ রক্তের জন্য যেন কোন মানুষ তার জীবন না হারায়। যদি আমাকে কোন করনে প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন । অথবা visit করতে Blood Donor of Manikganj প্রবেশ করুন।যদি কেউ Blood Donor of Manikganj এ Registration করতে চান তাহলে Registration Form Fill-up করুন।

আপনি নিজে রক্ত দিন অপর কে রক্ত দিতে উৎসাহ দিন।
ReplyDelete